০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাটখিলের দু’যুবকের লাশ ঢাকা থেকে উদ্ধার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 381

Made with LogoLicious Add Your Logo App

মোঃ রুবেল : ঢাকার মৌচাক মার্কেটের পার্শ্বে ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজের পার্শ্বে দাঁড়ানো থাকা মাইক্রোবাসে দু’ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাড়ী নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ও রামনারায়নপুর ইউনিয়নে। উদ্ধারকৃত মরদেহের একজন হচ্ছে জাকির (৩২) খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামে তার বাড়ী, অপর জন মিজান (৩৭) রামনারায়ণপুর ইউনিয়নের ঘোমাতলি গ্রামের বাসিন্দা।

রামনারায়নপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার মোবারক জানান, মিজান এলাকায় এলাকায় বালুর ব্যবসার সাথে জড়িত। পাশা-পাশি সে মাইক্রোবাসের ড্রাইভিং প্রশিক্ষনে জড়িত ছিল। মেম্বার আরো জানান, জাকির এর বাড়ী খিলপাড়া হলেও সে ছোট বেলা থেকে রামনারায়নপুরে মিজানদের বাড়ীতে থাকতো। জাকির একজন মাইক্রো ড্রাইভার। তাই সে মিজানকে ড্রাইভিং শিখিয়েছিল। শনিবার রাতে তারা দু’জনই ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ থেকে রোগী আনার জন্য যায়। সোমবার বিকেলে তাদের মৃত্যুর খবরে তাদের দু’জনের বাড়ীতে চলছে শোকের মাতম।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি- ৩৫ লাখ

চাটখিলের দু’যুবকের লাশ ঢাকা থেকে উদ্ধার

আপডেট: ০৯:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫