সংবাদ শিরোনাম ::
নোয়াখালী বিভাগের দাবীতে চাটখিলে বিক্ষোভ সমাবেশ
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৭৩ বার পড়া হয়েছে
মো: রুবেল: নোয়াখালীর স্বনামে বিভাগের দাবীতে চাটখিল পৌর সদরে চাটখিল উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ সমাবেশে চাটখিলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের জনতা অংশ গ্রহন করে। বিক্ষোভকারীরা নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষনার দাবী জানান। সমাবেশে পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদ, সাংবাদিক নেতা আনিস আহমেদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ট্যাগস :










