০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চাটখিলে শিক্ষকের স্ত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অপর শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 116

Made with LogoLicious Add Your Logo App

মো: রু‌বেল: চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে এক শিক্ষকের স্ত্রী সুইটিকে শ্লীলতাহানীর অভিযোগে অপর এক শিক্ষকের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে চাটখিল থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, মল্লিকা দিঘির পাড় মাদ্রাসার সহকারী অধ্যাপক হুমায়ন কবির বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় চলে যাওয়ার পর একই বাড়ীর জয়াগ রশিদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবদুল মোতালেব তার ঘরে ঢুকে। এ সময় হুমায়ন কবিরের স্ত্রী সুইটিকে একা পেয়ে মোতালেব শ্লিলতাহানীর চেষ্টা করে ব্যর্থ হয়। সুইটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মোতালেব ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষন পর মোতালেব পুনরায় তার স্ত্রী মরিয়ম বেগম ও কন্যা সুমাইয়া আক্তারকে নিয়ে পুনরায় সুইটির ঘরে ঢুকে তাকে পিভিসি পাইপ ও ইট দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে। সুইটিকে চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে জরুরী ভিত্তিতে ফোর্স পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

চাটখিলে শিক্ষকের স্ত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অপর শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট: ১০:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫