মো: রুবেল : ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল পৌর শাখার উদ্যোগে ১৯ রমজান সোমবার পৌর বাজারস্থ হোটেল মেজবানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল পৌর শাখার সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, মাও ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার সহ দপ্তর সম্পাদক,এইচ এম মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।





















