মো: রুবেল : চাটখিল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত চাটখিল উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঈদ পূনর্মিলনী উপলক্ষে এক মিলন মেলা শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল সাংবাদিক ফোরাম এর সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মোঃ আবু তৈয়ব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক ছিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ, সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জিএস ফরিদ, পৌরসভার বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম, উপজেলা প্রেসকাবের সভাপতি আনিস আহমেদ, সেক্রেটারী সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক কামরুল কানন, আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোরশেদ আলম স্বপন,প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আবদুল মন্নান প্রমুখ।

সভায় বক্তারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের সকল পর্য্যায়ের অনিয়ম, দূর্ণীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিকদের ভূমিকা রাখার জন্য আহবান জানান।