মো: রুবেল : চাটখিল পৌর শহরের আজিজ সুপার মার্কেট সংলগ্ন স্থানে রোববার বিকেল ৫ টার দিকে সহস্রাধিক লাইন গ্যাস ব্যবহারকারী দীর্ঘদিন থেকে লাইন গ্যাসের বিভিন্ন অনিয়ম দুর করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধনে অংশগ্রহন কারীরা জানান, দিনে রাতে ১৪-১৫ ঘন্টা তাদের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে। লাইন গ্যাস সরবরাহ বৃদ্ধি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা সরকারের নিকট জোর দাবী জানান।
শিরোনাম:
চাটখিলে লাইন গ্যাসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
-
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- 8
Tag :
সর্বাধিক পঠিত









