০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চাটখিলে আগুনে পুড়ে খোকন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন, গ্রেফতার-২

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • 2

মো: রুবেল : চাটখিলে আগুনে পুড়ে খোকন হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী মঙ্গলবার সকালে চাটখিল পৌর শহরের ঢাকা- চাটখিল মহাসড়কে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ করেছে। সমাবেশে ৫নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের শত শত নারী পুরুষ অংশ গ্রহন করেছে। সমাবেশে অংশ গ্রহনকারীরা অবিলম্বে খোকন হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দৌলতপুর গ্রামের মোঃ ফারুক এর ছেলে দিন মজুর খোকন একটি অজ্ঞাত নামা ব্যক্তির ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়। এ পর থেকে খোকন নিখোঁজ হয়। খোকনকে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারন ডায়রি করা হয়। খোঁজা খুঁজির এক পর্যায়ে রোববার রাত ৯ টার দিকে খোকনের অগ্নিদদ্ধ অর্ধগলিত লাশ দৌলতপুর গ্রামের আজাদ মিয়ার বাউন্ডারির দেওয়ালের ভিতর পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। খোকনের বাবা রিক্সা চালক মোঃ ফারুকের দাবী তার ছেলেকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি তার ছেলে হত্যার বিচার দাবী করেছেন।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, খোকন হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে আলমগীর ও রাসেল নামে দু’যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোর্পদ করে রিমান্ড দাবী করা হয়েছে।

Tag :

চাটখিলে আগুনে পুড়ে খোকন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন, গ্রেফতার-২

আপডেট: ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬