মো: রুবেল : চাটখিল থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পৌর সভার ভীমপুর মনগাজী ব্যাপারী বাড়ী সংলগ্ন বেদে পল্লি থেকে মাদক সেবী মনির হোসেন (২৫) ও নজরুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার মাধবপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে ও নজরুল ইসলাম উপজেলার বারইপাড়া গ্রামের আবদুল মালেক এর ছেলে। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
চাটখিলে ইয়াবাসহ দু’মাদক সেবী গ্রেফতার
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৪:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- 1
Tag :
সর্বাধিক পঠিত









