১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চাটখিলে ফায়ার সার্ভিসের সহায়তা আম গাছ থেকে নামানো হলো মানসিক প্রতিবন্ধী যুবককে

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • 2

মো: রুবেল : চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী গ্রামে একটি বাগানের আমগাছের মগডাল থেকে এক অজ্ঞাত নামা মানষিক প্রতিবন্ধী যুবককে জীবিত অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই বাগানের একটি আমগাছের মগডালে এক যুবককে শুয়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়। এলাকাবাসী খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে গাছ থেকে নেমে আসার অনুরোধ জানায়। কিন্তু যুবক পুলিশের দিকে কর্নপাত না করে মগডালেই শুয়ে থাকে। এতে উপস্থিত লোকজনের মধ্যে কৌতুহল ও ভয়ের সৃষ্টি হয়। পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার ম্যানরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে খাবারের লোভ দেখায়। এতে যুবকটি গাছ থেকে নামতে রাজী হয়। দুপুর দেড় টার দিকে ফায়ার সার্ভিসের উচ্চ মই দিয়ে নিরাপদে যুবককে গাছ থেকে নামানো হয়। যুবকটি মানষিক প্রতিবন্ধী। সে শুধু নিজের নাম নিরব ছাড়া অন্য কিছু বলতে পারে না।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলে ফায়ার সার্ভিসের সহায়তা আম গাছ থেকে নামানো হলো মানসিক প্রতিবন্ধী যুবককে

আপডেট: ০৯:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬