মো: রুবেল : চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে আরিফ হোসেন (৫২) নামে এক দিন মজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
জানা যায়, আরিফ হোসেন নারায়নগঞ্জ জেলার বন্দর থানার উত্তর পাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তিনি চাটখিলের পরকোট গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে রহিমা (৩৮) কে বিয়ে করে শশুর এলকায় দিন মজুরের কাজ করতো। তাদের ১৩ বছর ও ১০ বছরের ২ টি কন্যা সন্তান রয়েছে। অতি সম্প্রতি স্ত্রী রহিমা পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে অন্যত্র চলে যায়। ধারনা করা হচ্ছে স্ত্রী রহিমার ওপর অভিমান করে আরিফ হোসেন শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে স্ত্রী রহিমা স্বামীর ঝুলন্ত লাশ দেখতে আসে। এ সময় স্থানীয় জনতা রহিমাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, আরিফ হোসেন এর লাশ মর্গে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য তার স্ত্রী রহিমাকে আটক করা হয়েছে। এ ছাড়া আরিফ হোসেন এর আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে।









