মো: রুবেল : চাটখিল সহকারী কমিশনার (ভূমি), অফিসের বিভিন্ন দূর্নীতি, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে জমা খারিজ করে অন্যায় ভাবে একজনের জমি অন্য জনের নামে খতিয়ান করার প্রতিবাদে ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে ভোক্ত ভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার সকালে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে ভোক্ত ভোগী পরিবারের পক্ষ থেকে সাবেক সহকারী কৃষি কর্মকর্তা আবদুল লতিফ, ফেরদৌসি আক্তার, মাহমুদ, আকলিমা বেগমসহ ভোক্ত ভোগী পরিবারের দাবী তাদেরকে না জানিয়ে ভূমি অফিস তাদের ভোগ দখলীয় জমি অণ্য পক্ষকে একতরফা শুনানীর মাধ্যমে তাদের ২২ শতাংশ কেটে নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল সহকারী কমিশনার (ভূমি), নিসাত ফারাবী জানান, অভিযোগ কারীদের অভিযোগ সত্য নহে। তিনি জানান দু’পক্ষকে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা ধার্য তারিখে বিকেল ৩ টায় উপস্থিত হয়েছিল। তবে ওই নথির চুড়ান্ত সিদ্ধান্ত এখনো দেয়া হয়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি সহকারী কমিশনার (ভূমি), কে অভিযোগ কারীদের বিষয়ে সঠিক ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন।










