মো: রুবেল : চাটখিল উপজেলা প্রেসকাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ এর ওপর শনিবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলাকার চিহ্নিত মাদক কারবারী মোতাহার হোসেন ও তার দু’ ছেলে প্রান্ত ও ফাহিম সাংবাদিক রিয়াদের ওপর লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে সাংবাদিক রিয়াদ মারাত্মক ভাবে আহত হন। স্থানীয় লোকজন রিয়াদকে চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় শনিবার বিকেলে রিয়াদ বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক রিয়াদ জানান, তাদের গ্রামের ছমর উদ্দিন তপদার বাড়ীর জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে রাতে চোরের দল টাকা চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী মসজিদের টাকা চুরির অভিযোগে স্থানীয় মাদক সেবি আকিল ও টিটুকে আটক করে শনিবার সকালে চাটখিল থানায় সোর্পদ করে। সংবাদ সংগ্রহ করতে গেলে আটক আকিল ও টিটুর সহযোগী মাদক কারবারী মোহাতার ও তার দু’ ছেলে প্রান্ত ও ফাহিম সাংবাদিক রিয়াদের ওপর সন্ত্রাসী হামলা চালায়।
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকরা অভিলম্বে রিয়াদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।











