মো: রুবেল : চাটখিলে নিখোঁজের ছয় দিন পর রাসেল (৩৬) নামের এক শ্রমিকদলের গলিত লাশ তাঁর শশুর বাড়ীর একটি পরিত্যাক্ত ভাঙ্গা ঘরের মাটি চাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল ৮ নং নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রাসেল ৮নং নোয়াখলা ইউনিয়নের পূর্বাঞ্চলের শ্রমিকদলের যুগ্ন আহবায়ক। তার ৭ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, ৬ নভেম্বর স্ত্রী মুক্তা বেগমের ফোন পেয়ে রাসেল পাশ্ববর্তী গ্রাম সানোখালী গ্রামে শশুর বাড়ী যায়। এর পর থেকে রাসেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে রাসেলের বাবা সিরাজুল ইসলাম ৭ নভেম্বর চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। বুধবার রাতে রাসেলের শশুর বাড়ীর লোকজন লাশের দূর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফসহ পুলিশের একটি টিম বুধবার রাত ২ টার সময় ঘটনাস্থলে গিয়ে লাশের খোঁজ পান। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে রাসেল এর গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাসেল এর বাবা সিরাজুল ইসলামের দাবী তার ছেলেকে তার শশুর মনাসহ পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ মাটির নিচে পুতে রাখে। সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, থানা পুলিশ যথা সময়ে পদক্ষেপ নিলে তার ছেলের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে পারতো।
এলাকা বাসী জানান, রাসেল নিঁখোজের পর থেকে রাসেলের স্ত্রী, শশুর, শাশুড়ী পালিয়ে যায়। উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়খ শাহজাহান রানা জানান, রাসেল শ্রমিকদলের নেতা ছিল, ফাসিষ্ট সরকারের সময়ে রাসেল বহু নির্যাতনের শিকার হয়েছিল।
স্থানীয় লোকজন জানান, রাসেলের সাথে তার স্ত্রী ও শশুর বাড়ীর লোকজনের সাথে পারিবারিক কলহ ছিল। তার স্ত্রী দীর্ঘ সময় থেকে বাপের বাড়ী অবস্থান করছিল।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, রাসেলের লাশ বৃহস্পতিবার দুপুরে মর্গে ফেরন করা হয়েছে। তিনি আরো জনানা, আসামীদেরকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।









