০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে হাতুড়ী দিয়ে পিটিয়ে কৃষক নুরুল আমিনকে হত্যা, আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • / ৩৬৯৮ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের পশ্চিম শ্রী নগর গ্রামের মৃত আলী আকবরের ছেলে কৃষক নুরুল আমিন (৪৮) কে হাতুড়ী দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মসজিদে তারাবি নামাজ শেষে বাড়ী ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পার্শ্বের বাগানে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। বাড়ী ফিরতে দেরী হওয়ায় লোকজন নুরুল আমিনকে খোজা খুজি করতে থাকে। এক পর্যায়ে রাত ১১ টার দিকে হাত পা বাধা অবস্থায় তাকে বাগানে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ নুরুল আমিনের মরদেহ থানায় নিয়ে যায়।
নুরুল আমিনের স্ত্রী রহিমা বেগম জানান, পারিবারিক জায়গা নিয়ে ও সম্প্রতি ইরি-বোরো ধান নিয়ে নুরুল আমিনের সাথে তার ভাতিজা রুবেল, সোহেল ও সোহাগের বিরোধ চলছিল। রহিমা বেগম দাবী করেন, রুবেল, সোহেল ও সোহাগ তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ ব্যাপারে রহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ রাতেই ঘটনার সাথে জড়িত সন্দেহে রুবেলকে আটক করেছে। ঘটনারস্থল থেকে পুলিম একটি হাতুড়ি উদ্ধার করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটক রুবেলকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তিনি আরও জানান, অতি দ্রæত তদন্ত করে নুরুল আমিন হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে হাতুড়ী দিয়ে পিটিয়ে কৃষক নুরুল আমিনকে হত্যা, আটক-১

আপডেট সময় : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯