০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 191

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিলে যুবদল কর্মী আরশাদ উল্যা নাঈমকে গ্রেফতারের প্রতিবাদে ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে চাটখিল উপজেলা ও পৌর শাখা বিএনপি’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহজাহান রানা। লিখিত বক্তব্যে জানা যায়, গত ৩/৪ দিন আগে একদল বোরকা পড়া মহিলা পৌরসভার সুন্দরপুর গ্রামের হাজী বাড়ীতে গিয়ে বিভিন্ন ঘরে নারীদের আইডি কার্ড সংগ্রহ করতে থাকে। এ সময় যুবদল কর্মী তাদের বাধা প্রদান করে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবী করে বলেন, স্থানীয় জামায়াতের নেতা কর্মীদের পরোক্ষ সহযোগীতায় যুবদল কর্মী নাঈমকে যৌথ বাহিনী গ্রেফতার করে। বিএনপি নেতারা আরো জনান, নোয়াখালী-১ আসনে ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন তথা বিএনপি’র ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।

উল্লেখ্য সোমবার রাতে যুবদল কর্মী মাঈমকে ২ রাউন্ড গুলিসহ যৌথ বাহিনী গ্রেফতার করেছিল।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলে ২ ঘন্টার ব্যবধানে দাদী-নাতীর মৃত্যু, শোকের ছায়া

চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

আপডেট: ১১:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬