০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 3546

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল ঃ চাটখিল উপজেলার মল্লিকার দিঘিরপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হুমায়ুন করিব দেওয়ান (৫৬) এর বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানি কালে তদন্ত কমিটির সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিরবার দুপুরে মাদ্রাসা অধ্যক্ষের কার্যালয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবদুর নুর এর উপস্থিতিতে অভিযোগের শুনানী চলাকালিন সময়ে শিক্ষক হুমায়ুন করিব দেওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ ৫ আগষ্ট ২৪ এর পটপরিবর্তনের পর ঐ মাদ্রাসার কতিপয় শিক্ষকের ইন্দনে ছাত্ররা হুমায়ুন কবির দেওয়ানের বিরুদ্ধে আওয়ামী আমলের বিভিন্ন কার্য কলাপের অভিযোগের উপর ভিত্তি করে ইসলামি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের তদন্তের জন্য তদন্ত কমিটির সামনে বৃহস্পতিবার অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষক হুমায়ুন কবির দেওয়ান তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দেওয়ার সময় অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। শিক্ষক হুমায়ন কবির দেওয়ান এর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। হুমায়ুন করিরের ছোট ভাই মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হয়েছিল।

স্থানীয় রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার জানান, হুমায়ুন কবিরের মৃত্যুর খবর শুনে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি তদন্ত কমিটির আহবায়ক মোঃ আবদুর নুর এর সাথে কথা বলেন। উপস্থিত লোক জনের সামনে মোঃ আবদুর নুর ঘোষণা করেন, শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণরুপে মিথ্যা। নিছক রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছিল। ইউপি চেয়ারম্যান বাহার জানান হুমায়ুন কবির দেওয়ান রামনারায়নপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। হুমায়ুন কবির দেওয়ানের মৃত্যুতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপন বিমান বন্দরে গ্রেফতার

চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য

আপডেট: ০৩:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬