মোঃ রুবেল: চাটখিল উপজেলা সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরে ছুটির দিনে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেলক্সে কর্মকর্তা স্টোর কিপার আবু তাহের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আবাসিক এলাকার লোকজন বাধা দেয় এবং তা কর্তৃপক্ষকে জানান। এক পর্যায়ে আবু তাহের গাছের কিছু খন্ড নিয়ে যান। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু তাহেরকে শো-কজ করা হয়েছে। তা ছাড়া এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহীদুল ইসলাম নয়নকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিরোনাম:
চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন
-
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- 110
Tag :
সর্বাধিক পঠিত












