১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • / ৩৯৮৭ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন নাহার বেগম এর বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীর মা প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগমের বিরুদ্ধে তার মেয়েকে নির্যাতনের বিষয়ে লিখিত ভাবে ইউএনও’র নিকট অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে ওই ছাত্রীর মা রহিমা বেগম জানান, মঙ্গলবার বিদ্যালয়ের রমজানের কোচিং কাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষিকা তার মেয়ের পরনের বোরখা খুলে রেখে দেয়। এ ছাড়া তাকে শারিরীক নির্যাতন করে।
এ ব্যাপারে প্রধান শিক্ষিকা জানান, স্কুল ড্রেসের রং এর সাথে মিলিয়ে বোরখা পরে না আসায় ওই ছাত্রীর বোরখা খুলে রাখা হয়েছে। তিনি ছাত্রীকে শারিরীক ভাবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা দিদারুল আলম প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৯:১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯