সংবাদ শিরোনাম ::
চাটখিলে ১২ হাজার ইয়াবাসহ কক্স বাজারের দুই মাদক ব্যবসায়ী আটক
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৫০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ৩০৯৮ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল পৌর সভার ১১নং পুল নামক স্থান থেকে আজ ভোরে একটি মাইক্রোবাস তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হচ্ছে বক্সবাজার সদর উপজেলার ন্যায়গোনা ঈদগাহ এলাকার মুক্তার আহমদের ছেলে হামিদুল হক (৩১) ও রামু উপজেলার আজগর কোদারিয়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে আজিজ করিম (৩৩)।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটককৃতরা কক্সবাজার এলাকার মাদক কারবারী। মাদকের এ চালান তারা কোথায় বা কাদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তা এখনও জানা যায়নি বলে ওসি জানান। তাদের বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস :










