০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে প্রথম করোনা রোগী ঢাকা ফেরত আবদুল কাইয়ুম, জনমনে আতঙ্ক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
  • / ৪৬৯৫ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের দক্ষিন রামনারায়নপুর গ্রামের সর্দার বাড়ির মৃত আবদুর রব চৌধুরীর ছেলে আবদুল কাইয়ুম চৌধুরী (৪৮) এর শরীরে করোনা সনাক্ত হয়েছে।

বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ জানান, আবদুল কাইয়ুম  ১ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। ৩ মে স্থানীয়রা তাকে ধান কাটতে দেখে বাধা দেয় এবং প্রশাসনকে খবর দেয়।  ওই দিন তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠানো হয়।

বুধবার রাতে পাওয়া রির্পোটে কাইয়ুমের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে তাকে বিশেষ ব্যবস্থায় নোয়াখালীর সদরে আইসোলেশনে পাঠানো হয়। এ ছাড়া প্রশাসন তার বাড়ী লক ডাউন করে দেয়।

আবদুল কাইয়ুমের করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য চাটখিল উপজেলায় এই প্রথম কোন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে প্রথম করোনা রোগী ঢাকা ফেরত আবদুল কাইয়ুম, জনমনে আতঙ্ক

আপডেট সময় : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০