মো: রুবেল : চাটখিল থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১২ মামলার আসামী ফজলুর রহমান মধু (৩৫) কে গ্রেফতার করেছে।
এ সময় তার নিকট থেকে পুলিশ দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করেছে। ফজলুর রহমান খিলপাড়া ইউনিয়নের অমপুর গ্রামের সাহেব মিয়ার ছেলে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ফজলুর রহমান মধুর বিরুদ্ধে চাটথিল থানায় ৪টি হত্যা মামলাসহ ১২ মামলা রয়েছে।
শিরোনাম:
চাটখিলে অস্ত্রসহ ১২ মামলার আসামী গ্রেফতার
-
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- 207
Tag :











