১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক ফয়েজসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • / ১৪০ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে ৯ম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রী (১৫) কে ধর্ষনের অভিযোগে গৃহ শিক্ষক ফারাবি আহমেদ ফয়েজ (২৪) কে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় ভিকটিম ও তার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগে ধর্ষক ফয়েজ আহমেদের বাবা রুহুল আমিন (৫৫) ও ছোট ভাই ফখরুল ইসলাম বিপ্লব (২০) কে পুলিশ গ্রেফতার করেছে। আজ (বুধবার) দুপুরে অভিযুক্তদেরকে পরকোট গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারী ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা করে।
মামলার বিবরনে জানা যায়, পশ্চিম পরকোট গ্রামের ফারাবি আহমেদ ফয়েজ একই বাড়ীর ওই ছাত্রীকে ৬ষ্ঠ শ্রেনী থেকে প্রাইভেট পড়াতেন। এতে গৃহ শিক্ষক ফারাবি বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৬ জুলাই ওই ছাত্রীকে কৌশলে খালি ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ছাত্রীর চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এলে ফারাবি পালিয়ে যায়। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও ফারাবির বাবা রুহুল আমিন ও ভাই বিপ্লব ভিকটিম ও তার পরিবারের ওপর নির্যাতন চালায় ও হুমকি প্রদান করে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (বুধবার) সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা করে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ছাড়া আসামীদেরকে বুধবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক ফয়েজসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১