মো: রুবেল : গত ৫ জানুয়ারী ৫ম ধাপে অনুষ্ঠিত চাটখিল উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ প্রগনকারী চেয়ারম্যানরা হচ্ছেন, ১নং সাহাপুর ইউনিয়নের আবদুল্লাহ খোকন, ২নং রামনারায়নপুর ইউনিয়নের হারুন অর রশিদ বাহার, ৩নং পরকোট ইউনিয়নের বাহার আলম মুন্সী, ৪নং বদলকোট ইউনিয়নের সোলাইমান শেখ, ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের মেহেদী হাসান বাহালুল, ৬নং পাঁচগাঁও ইউনিয়নের সৈয়দ মাহমুদ হোসেন তরুন, ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের এইচ,এম বাকী বিল্লাহ, ৮নং নোয়াখলা ইউনিয়নের মোঃ মানিক ও ৯নং খিলপাড়া ইউনিয়নের আলমগীর হোসেন।
শিরোনাম:
চাটখিলে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০১:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- 159
Tag :
সর্বাধিক পঠিত











