১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সোনাইমুড়ীতে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
  • 747

মোঃ রুবেলঃ সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ারুর হক কামাল, সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিকসহ ১৯ জন নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। সোনাউমুড়ী থানার ওসি নাছিম উদ্দিন গতকাল সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মূলক অপরাধ সহ সরকারী কর্মচারী আহত করে সরকারী কাজে বাধা প্রদান করায় বিশেষ ক্ষমতা আইনে ওই মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর শুক্রবার বিকেলে দলীয় কার্যলয়ের সামনে উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ ব্যারিষ্টার খোকনকে সংবর্ধনা জানায়। পরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে দলীয় নেতা কর্মীরা মিছিল বাহির করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

Tag :

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

সোনাইমুড়ীতে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট: ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮