০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে এক নারীর ৩ স্বামী দেখিয়ে নাগরিক সনদ- মামলা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ১৩০ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এএইচএম বাকি বিল্লাহ’র স্বাক্ষর জাল করে এক নারীর ৩ স্বামী দেখিয়ে পৃথক পৃথক ৩টি নাগরিক ও চারিত্রিক সনদ প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ বাদী হয়ে অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ জানান, একই ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৭০) তার ২য় স্ত্রী হাবিবুর নেছা মুন্নীর নামে পৃথক পৃথক ভাবে ৩ টি ভুয়া নাগরিক ও চারিত্রিক সনদপত্র তৈরী করেন। যার প্রতিটি সনদে হাবিবুর নেছা মুন্নীর স্বামী হিসাবে পৃথক পৃথক ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে চেয়ারম্যান বাকি বিল্লাহ ভুয়া সনদ ৩ টি সনাক্ত করে নিশ্চিত হন, তার স্বাক্ষর জাল করা হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান বাকী বিল্লাহ বাদী হয়ে সাইদুর রহমানকে একমাত্র আসামী করে চাটখিল থানায় মামলা করেছেন।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী সাইদুর রহমানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে এক নারীর ৩ স্বামী দেখিয়ে নাগরিক সনদ- মামলা

আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২