চাটখিলে ইঁদুর মারার ফাঁদে বিদুৎতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু- সমঝোতা
- আপডেট সময় : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১২১ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : চাটখিল উপজেলার ৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামে ইরি-বোরো ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদুৎতের তারে জড়িয়ে তারেক (২০) নামের এক যুবকের করুন মৃত্যু ঘটেছে। রবিবার রাত ৯ টার দিকে বক্তারপুর গ্রামের শামছুল আলমের ছেলে তারেক ইরি-বোরো ক্ষেতের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বিদুৎতের তারে জড়িয়ে পড়েন। জরুরী ভিত্তিতে তারেককে চাটখিল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
জানা যায়, একই বাড়ীর সাবেক ইউপি মেম্বার ওসমান গনি রাতে ইঁদুর মারার জন্য ধান ক্ষেত্রে বিদুৎ সংযোগ দিয়ে রাখে। নিহত তারেক ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদুৎতের তারে জড়িয়ে পড়েন। চাটখিল থানার ওসি গিয়াস
উদ্দিন জানান, অবৈধ বিদুৎ সংযোগে যুবকের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেহ থানায় কোন অভিযোগ করেনি।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ জানান, তারেক ও ওসমান গনি একই বাড়ীর হওয়ায় নিজেরাই তা সমাধান করে নিয়েছেন। ধান ক্ষেতে অবৈধ বিদুৎ সংযোগ বিষয়ে জানতে চাটখিল পল্লি বিদুৎ সমিতির ডিপোটি জেনারেল ম্যানেজার মহি উদ্দিন মোশায়েদকে বার বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।










