১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিল পৌর এলাকায় খাল বিলুপ্ত করে ড্রেন নির্মান, দেখার কেহ নেই

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ১১৮ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মোঃ রুবেল : চাটখিল পৌর এলাকায় খালের মাঝখানে ড্রেন নির্মান করে খালের অস্তিত্ব বিলুপ্ত করা হচ্ছে। চাটখিল পৌর সভার ৩নং ওয়ার্ডের চাটখিল- বদলকোট রাস্তার পার্শ্বে খালের মাঝখানে এ ড্রেন নির্মান করা হচ্ছে। সরকালী খাল বিলুপ্ত করে ড্রেন নির্মান করায় এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খাল বিলুপ্ত করে ড্রেন নির্মান করায় বর্ষা কালে পানি নিস্কাশন ব্যবস্থা ক্ষীন হয়ে পড়বে। এতে পৌর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। চাটখিল পৌর সভার নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, খালের মধ্যে ড্রেন নির্মানের দায়িত্বে রয়েছে চাটখিল উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল বিভাগ । তাদের তত্ত্বাবধানে ড্রেন নির্মানের কাজ চলছে। চাটখিল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন জানান, পৌর কর্তৃপক্ষ তাদের ড্রেন নির্মানের স্থান নির্ধারন করে দিয়েছেন। খালের মধ্যে ড্রেন নির্মানের বিষয়ে তিনি পৌর কর্তৃপক্ষের দায়িত্ব বলে জানান। খালের মধ্যে ড্রেন নির্মানের বিষয়ে জানতে চাইলে চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন জানান, বিদেশী অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এ ড্রেন নির্মান করছে। তিনি জানান, বর্তমানে খালের অস্তিত্ব বিলিন হয়ে যাচ্ছে বিধায় ড্রেন নির্মান করে পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায় জানান, সরকারী খালের মধ্যে ড্রেন নির্মানের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি আরও জানান, ওই খাল সরকারী খাস খতিয়ান ভুক্ত। তিনি বলেন খালের অস্তিত্ব বিলিন করে দিয়ে ড্রেন নির্মানের ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়ার সাথে এ বিষয়ে আলাপ কালে তিনি জানান, খাল ভরাট করে ড্রেন নির্মান কোন ভাবে মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিল পৌর এলাকায় খাল বিলুপ্ত করে ড্রেন নির্মান, দেখার কেহ নেই

আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩