১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

চাটখিলে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা কারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • 165

Made with LogoLicious Add Your Logo App

মো: রু‌বেল : চাটখিল উপজেলার সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ওসমান গনি (১৪) কে পিটিয়ে হত্যাকারী মন্টু মিয়ার ফাঁসির দাবীতে সপ্তগাঁও এলাকায় এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে সপ্তগাঁও থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ওসমান গনি হত্যা মামলার একমাত্র আসামী মন্টু মিয়াকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবী জানান। নিহত ওসমান গনির পিতা কুয়েত প্রবাসী মিজানুর রহমান ঘটনার পর কুয়েত থেকে মঙ্গলবার রাতেই বাড়ি আসেন। বুধবার সকালে জানাজা শেষে ওসমান গনির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য রোববার দুপুরে পাশের বাড়ীর মন্টু মিয়ার ছেলে মুসলিম (১২) একাকী ফুটবল খেলছিল। এ সময় ওসমান গনি ওই ফুটবলে একটি কিক মারে। এতে ফুটবলটি পাশের একটি একতল ভবনের ছাদে গিয়ে পড়ে। মুসলিম কান্না জড়িত কণ্ঠে এ ঘটনা তার বাবা মন্টু মিয়াকে জানান। মন্টু মিয়া এতে ক্ষুব্দ হয়ে একটি কাঠের বাটাম দিয়ে ওসমান গনিকে বেদড়ক পিটিয়ে জখম করে। মারাত্মক আহত ওসমান গনিকে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রোববার রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে ওসমান গনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওসমান গনির পিতা প্রবাসী মিজানুর রহমান অভিযোগ করে বলেন, পুলিশ হত্যাকারীকে গ্রেফতারের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন বুধবার বিকেলে এ প্রতিনিধিকে জানান, হত্যা মামলার একমাত্র আসামী মন্টু মিয়াকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tag :

চাটখিলে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা কারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট: ০৪:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩