০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

চাটখিল-সোনাইমুড়ী আসনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাপক গনসংযোগ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
  • 809

মোঃ রুবেল: নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গনসংযোগ, উঠান বৈঠক বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য রাখছেন। বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীর আলম টানা কর্মসূচী পালন করে যাচ্ছেন। জাহাঙ্গীর আলম সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া, দেওটি, জয়াগ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথ সভা ও উঠান বৈঠক করেছেন। শুক্রবার বিকেল ৫ টার দিকে চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ও সকালে পাঁচগাঁও ইউনিয়নের ভাওর ভীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক দু’টি উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। এ সময় চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটওয়ারী, উপজেলা আ’লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর, প্যানেল মেয়র আহছান হাবিব সমীর, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, সোনাইমুড়ী উপজেলা আ’লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সেক্রেটারী আ,ফ,ম, বাবুসহ দলীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

Tag :

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

চাটখিল-সোনাইমুড়ী আসনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাপক গনসংযোগ

আপডেট: ০৫:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮