১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

সোনাইমুড়ীতে ধান ক্ষেতে গরু জবাই করে মাংস চুরি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • / ৮৪১ বার পড়া হয়েছে

মো: রুবেল : সোনাইমুড়ী উপজেলায় ১টি অস্ট্রেলীয়ান গাভী চুরি করে ধান ক্ষেতে জাবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গাভীটি প্রতিদিন ১৬ লিটার দুধ দিতো। গাভীটির মালিক উপজেলার বারগাঁও ইউনিয়নের দক্ষিণ পাড়ার ইসমাইল মিয়া বাড়ীর সীরাজ মিয়া। এ বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে, রবিবার দিবাগত রাতের কোন এক সময় চোরদল সীরাজ মিয়ার বাড়ি থেকে তার ২ মাস আগে বাছুর দেওয়া গাভীটি চুরি করে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে জবাই করে মাংস নিয়ে যায়। সকালে ঘরে গরু না পেয়ে সিরাজ মিয়া গরুর সন্ধান করে দেখতে পায় একটি ধানকাটা জমিনে গরুর চামড়া ও মাথা পড়ে আছে। চামড়ার রং ও মাথা দেখে নিশ্চিত করেন এটা তার গরু। সিরাজ মিয়া বলেন, কালো রংয়ের অস্ট্রেলীয়ান গাভীটি প্রতিদিন ১৬ লিটার করে দুধ দিতো। যা বাজারজাত করে তার সংসার ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ চালাতেন তিনি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মর্মান্তিক এ বিষয়ে অভিযোগ হয়েছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোনাইমুড়ীতে ধান ক্ষেতে গরু জবাই করে মাংস চুরি

আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮