০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চাটখিলে চায়ের আড্ডায় হাতিয়ার এমপি হান্নান মাসউদ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 1

মো: রুবেল : জাতীয় নাগরিক পাটি (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী -৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ সোমবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে স্থানীয় নেতাকর্মীদেও সাথে এক চায়ের আড্ডায় মিলিত হন। এ সময় হান্নান মাসউদ জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে স্মৃতিচারন করেন। এরপর জাতীয় নাগরিক পাটি গঠন ও জাতীয় নির্বাচন বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা করেন। এনসিপি নেতা বলেন মাত্র ১৫ জন নেতাকর্মী নিয়ে তিনি হাতিয়ায় প্রথম যাত্রা শুরু করেন। এরপর হাতিয়ায় কয়েক দফা হামলার শিকার হয়ে তিনি জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে সাধারণ মানুষের ভোটে এমপি নির্বাচিত হন। আড্ডার অংশগ্রহণকারী চাটখিলের নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের সাথে মিশে তাদের নায্য অধিকার আদায়ে সচেষ্ঠ থাকার আহবান জানান। এ সময় জেলা ও উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আড্ডায় উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলে চায়ের আড্ডায় হাতিয়ার এমপি হান্নান মাসউদ

চাটখিলে চায়ের আড্ডায় হাতিয়ার এমপি হান্নান মাসউদ

আপডেট: ১০:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬