০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা সাফু নিহত

মোঃ রুবেল : সোনাইমুড়ীতে মঙ্গলবার বিকাল ৫টার দিকে সড়ক দূর্ঘটনায় পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন সাফু (২৫) নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-নোয়াখালী মহাসড়কে সোনাইমুড়ী বাইপাস সংলগ্ন ভানুয়াই নামকস্থানে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একুশে এক্্রপ্রেসের (ঢাকা মেট্রো-ব ১৫-০৮২১) সাথে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মোঃ সাহাবুদ্দিন সাফু ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।  সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হয়। বাস চালককে আটকের চেষ্টা চলছে।

Tag :

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা সাফু নিহত

আপডেট: ০৪:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮