০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

শ্বশুর বাড়ি থেকে ঢাকা যাবার পথে চাটখিলের প্রবাসী যুবক নিখোঁজ, থানায় জিডি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • / ৮৮৪ বার পড়া হয়েছে

মো: রুবেল: চাটখিল উপজেলায় নাসির উদ্দিন(২২) নামে এক মধ্যপ্রাচ্য প্রবাসী তরুন তার শ্বশুর বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হাশর গ্রাম থেকে ঢাকা যাবার পথে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নাছির একই উপজেলার একই ইউনিয়নের মলংচর গ্রামের নুরুল আমিনের ছেলে। এ ব্যাপারে তার বোন চাটখিল থানায় জিডি করেছেন।
জিডির সূত্র ধরে জানা যায়, নাসির উদ্দিন গত ১২ সেপ্টম্বর বিদেশ থেকে ছুটিতে আসে এবং ১৮ সেপ্টেম্বর শ্বশুর বাড়িতে বৌসহ বেড়াতে যায়। ২৮ সেপ্টেম্বর সে শ্বশুর বাড়ি থেকে ঢাকাতে জরুরী কাজে যাবার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার পর থেকে তার আর কোন খোঁজ পাচ্ছেনা দুই পরিবারের কেউই। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর তার বোন নুর জাহান বেগম তার ভাইয়ের সন্ধান চেয়ে চাটখিল থানায় জিডি করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্বশুর বাড়ি থেকে ঢাকা যাবার পথে চাটখিলের প্রবাসী যুবক নিখোঁজ, থানায় জিডি

আপডেট সময় : ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮