০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

আমিই সেরা এবং তা করে দেখাই: রোনালদো

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
  • / ৮৫৭ বার পড়া হয়েছে

মোঃ রুবেল : সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর সমালোচকদের দিকে পাল্টা তির ছুড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আবারও জানালেন, তার কাছে তিনিই সেরা ফুটবলার।

সোমবার ২০১৭ সালের বর্ষসেরা পর্তুগিজ খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় রোনালদোর। স্পোর্তিংয়ের গোলরক্ষক রুই পাত্রিসিও ও ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভাকে হারিয়ে পুরস্কারটি জেতেন রিয়াল মাদ্রিদ তারকা।

গত বছর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদো পঞ্চম ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করেন। চলতি মৌসুমের প্রথম পর্বে ছন্দে ছিলেন না তিনি। কিন্তু এখন দারুণ ফর্মে আছেন; গত শনিবার জিরোনার জালে চারবার বল পাঠানো এই উইঙ্গার ২০১৮ সালে লিগে আট ম্যাচ খেলে ১৮ গোল করেছেন। চলতি লা লিগায় তার মোট গোল ২২টি।

পুরস্কার হাতে রোনালদো বলেন, “এই পুরস্কারের জন্য আমি এখানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞ। এটা আমার সব সতীর্থদেরও পুরস্কার। ২০১৭ চমৎকার একটি বছর ছিল, ব্যক্তিগত ও দলীয়ভাবে অবিস্মরণীয় একটি বছর।”

“গত বছর আমি পঞ্চম ব্যালন ডি’অর ও দ্বিতীয় দ্য বেস্ট অ্যাওয়ার্ডও জিতেছি। এটা আমি আমার চার সন্তানকে উৎসর্গ করছি।”

“তারা যাই বলুক না কেন আমি সবসময় বিশ্বাস করি ও বলি যে আমিই সেরা এবং মাঠে আমি তা করে দেখাই।”

২০১৬-১৭ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ৪২ গোল করেছিলেন রোনালদো। আর এ মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৭ গোল করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমিই সেরা এবং তা করে দেখাই: রোনালদো

আপডেট সময় : ০৪:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮