১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চকবাজারে নিহতদের মধ্যে ৩৪ জন সোনাইমুড়ীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৮৫৯ বার পড়া হয়েছে

মো: রুবেল : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩৮ জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে ৩৪ জন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাগরিক। তাদের ৬ জন নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের। এ ৬ জনের পরিচয় এখানে তুলে ধরা হলো:
নিহতরা হলেন নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সাহাব উল্লাহর দুই ছেলে মাসুদ রানা ও রাজু। তারা দুজন চকবাজারে একটি মোবাইলের দোকার পরিচালনা করতেন। একই ইউনিয়নের মির্জানগর গ্রামের আবদুল মমিনের ছেলে সাহাদাত হোসেন হিরা, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, গোলাম গাউসির ছেলে নাছির উদ্দিন এবং নাটেশ্বর গ্রামের বুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৬৫)। তাদের পরিচয় নিশ্চিত করেছেন তাদের স্বজনেরা।
তাদের মৃত্যুর খবর এলাকায় পৌছলে স্বজনের কান্নাকাটি ও আহজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে যায় নিহতদের বাড়িতে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের কয়েকশ লোক ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য ও বসবাস করে আসছেন। গতকাল পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া যায়নি। তাদের আশংকা এলাকার অনেকে অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয় পাওয়া নিহত ৬ জনের মধ্যে ৫ জনের লাশ ঢাকায় অবস্থিত তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জানা গেছে, নিহতদের মধ্যে ৩৪ জনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকবাজারে নিহতদের মধ্যে ৩৪ জন সোনাইমুড়ীর

আপডেট সময় : ০৪:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯