০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে নৌকা ডুবিতে চাটখিলের যুবক নাসিরের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯
  • / ২৮৪৬ বার পড়া হয়েছে

মো: রুবেল : লিবিয়া থেকে সাগর পথে ইতালী যাওয়ার পথে নৌকা ডুবিতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মৃত অহিদ উল্যার ছেলে নাসির উদ্দিন (২৪) এর করুন মৃত্যু ঘটেছে।
নিহত নাসিরের ছোট ভাই নাজিম উদ্দিন কান্না জড়িত কন্ঠে জানান, তার বড় ভাই নাসির উদ্দিন ইতালী যাওয়ার জন্য গত ১ বছর ২ মাস পূর্বে লিবিয়ায় যায়। সেখান থেকে নাসিরসহ অনেকে বৃহস্পতিবার রাতে লিবিয়ার ত্রিপলী থেকে নৌকা যোগে ইতালী যাচ্ছিল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে সাগর পথে তাদের বহনকারী নৌকা ডুবে যায়। এতে নাসির উদ্দিন সাগরে ডুবে মারা যায়।
নাজিম উদ্দিন আরও জানান, তার ভাইয়ের সাথে থাকা চাটখিলের রুবেল নামক এক যুবক তাদেরকে ফোনে নাসিরের মৃত্যুর কথা প্রথম জানান। পরবর্তিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে তারা নাসিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
নাসির দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তার বাবা ৭/৮ বছর আগে সৌদি আরবে মারা যায়। সরকারের নিকট মা, ভাই বোনদের দাবী, নাসিরের মরদেহ যেন দ্রæত দেশে আনার ব্যবস্থা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে নৌকা ডুবিতে চাটখিলের যুবক নাসিরের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯