মো: রুবেল : চাটখিল উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে ছাত্রদল ও যুবদলের দেয়া তালা রোববার খুলে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান রোববার দুপুরে জানান, সরকার দলীয় স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তালা খুলে দেয়া হয়েছে। তিনি জানান বর্তমানে ওইসব চেয়ারম্যান ইাউনিয়ন পরিষদে আসবেন না। এ সময় প্যানেল চেয়ারম্যানগন দায়িত্ব পালন করবেন। ইউএনও আরো জানান, জন সাধারনের অব্যাহত সেবা প্রদানের জন্য আপাতত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার স্থানীয় ছাত্রদল, যুবদলের নেতারা ১নং সাহাপুর ইউনিয়ন ছাড়া বাকী ৮ টি ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে। তাদের দাবী উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যানগন পতিত আ’লীগ সমর্থিত। সম্প্রতি জ্বালাও পোড়াও আন্দোলনে তাদের ইন্দন থাকার অভিযোগ রয়েছে। সে জন্য তাদের অফিসে তালা জুলানো হয় বিএনপি দলীয় নেতৃবৃন্দ জানান। উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ জানান, জন দূর্ভোগ সৃষ্টি না হওয়ার জন্য ইউএনও এর সাথে আলাপ আলোচনা করে তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।










