১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

চাটখিলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • 238

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিলে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পৌরসভার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। রোববার দুপুরে চাটখিল থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক সাইফুলকে কড়িহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে ওই ছাত্রীর মা বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো। শিক্ষক প্রায়ই ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করতো। তা ছাড়া সাইফুল ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিতো। এ ঘটনা জানা জানি হলে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বখাটে শিক্ষক সাইফুলের বিচারের দাবীতে রোববার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চাটখিল-চন্দ্রগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। অবস্থা বেগতিক দেখে বখাটে শিক্ষক সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা কড়িহাটি গ্রামে শিক্ষক সাইফুলকে আটক করে বেদম প্রহার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় সাইফুলকে জনতার কবল থেকে উদ্ধার করে। সাইফুল কড়িহাটি গ্রামের হোসাইন আহম্মেদের ছেলে। সাইফুল দুই সন্তানের জনক বলে জানা যায়।

Tag :

চাটখিলে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি- ৩৫ লাখ

চাটখিলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট: ০৬:১৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২