০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নোয়াখালী-১ আসনে টানা চতুর্থবার নৌকা পেলেন এইচ এম ইব্রাহিম

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • 191

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে টানা চতুর্থবার নৌকা পেলেন এইচ এম ইব্রাহিম। তৃনমূল থেকে উঠে আসা এইচ এম ইব্রাহিম ২০০৯ সালে প্রথম নৌকা পেয়ে ধানের শীষ প্রতিকের বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনের নিকট হেরে যান। ২০১৪ সনের নির্বাচনে নৌকা পেয়ে তিনি নোয়াখালী-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ২০১৮ সনে এইচ এম ইব্রাহিম নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতিকের ব্যরিষ্টার মাহবুব উদ্দিনকে হারিয়ে এমপি নির্বাচিত হন।

রোববার বিকেলে ৪র্থ বারের মত নৌকা প্রতিক পাওয়ায় চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আ’লীগ সেক্রেটারী নাজমুল হুদা শাকিলসহ নেতাকর্মীরা আনন্দ র‍্যালী ও মিষ্টি বিতরন করেন। এ ছাড়া চাটখিলের খিলপাড়া, সোমপাড়া, সাহাপুর, দশঘরিয়া ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করেছে।

Tag :

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

নোয়াখালী-১ আসনে টানা চতুর্থবার নৌকা পেলেন এইচ এম ইব্রাহিম

আপডেট: ০২:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩