০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চাটখিলে নব নির্বাচিত এমপি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনকে সংবর্ধনা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • 4

মো: রুবেল : নোয়াখালী-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রীমকোট আইনজীবি সমিতির সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে শনিবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। মাদ্রাসা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি গোলাম মোর্তুজা, সদস্য আলতাফ হোসেন, আরিফ হোসেন, অধ্যক্ষ নুর মোহাম্মদ প্রমুখ।

সভায় ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, চাটখিল উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এ চাটখিল কামিল মাদ্রাসা। এ মাদ্রাসার সরকারী বরাদ্ধের টাকা, মাদ্রাসা মার্কেটের টাকা অতিতে যারা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে আগামী ১৫ দিনের মধ্যে দুদকে মামলা করার জন্য মাদ্রাসা কমিটির সভাপতিকে পরামর্শ দেন। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন পুরস্কার বিতরন করেন।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলে চায়ের আড্ডায় হাতিয়ার এমপি হান্নান মাসউদ

চাটখিলে নব নির্বাচিত এমপি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনকে সংবর্ধনা

আপডেট: ০৭:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬