মো: রুবেল : চাটখিলে সাংবাদিককে প্রান নাশের হুমকির অভিযোগে ৪ ভাইকে আসামী করে চাটখিল থানায় মামলা করেছে সাংবাদিক কামরুল ইসলাম কানন। মামলার বিবরনে জানা যায়, সাংবাদিক কামরুল ইসলাম একটি বেসরকারী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও নোয়াখালী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৮ জুলাই সাংবাদিক কামরুল ইসলাম কানন তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে রাজনৈতিক দূর্বৃত্তায়ন নিয়ে একটি পোষ্ট দেন। ওই পোষ্টে তিনি কারও নাম পরিচিতি উল্লেখ করেননি। ওই পোষ্ট দেয়ার কিছুক্ষনের মধ্যে উপজেলার নয়নপুর গ্রামের মোরশেদ আলমের ৪ চেলে, যথাক্রমে সুমন, মোহন, রাজু ও মহিন সাংবাদিক কাননকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপ-প্রচার চালায় ও তাকে প্রান নাশের হুমকি দেয়। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক কানন সোমবার রাতে চাটখিল থানায় মামলা করেন।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অধিকতর গুরুত্ত দিয়ে মামলার তদন্ত শুরু হয়েছ। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
চাটখিলে সাংবাদিককে প্রান নাশের হুমকি নিরাপত্তা চেয়ে থানায় মামলা
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- 1
Tag :
সর্বাধিক পঠিত










