০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

চাটখিলে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটার অভিযোগে ছাত্রদলকর্মী গ্রেফতার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • 2

মো: রুবেল : নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচগাও ইউনিয়নের বারইপাড়া গ্রামের আসিফ নামের এক ছাত্রদল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে আসিফ ভেকু দিয়ে ইউনিয়ণ পরিষদ ভবনের সামনে থেকে ট্রাকে করে মাটি কেটে নিয়ে যায়। এতে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বিশাল গর্তের সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার সকালে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানটিতে চার লেন সড়কের কাজ চলমান থাকায় এ ঘটনায় চার লেন সড়ক নির্মাণ কাজের ঠিকাদার বাদী হয়ে ছাত্রদল কর্মী আসিফ এর বিরুদ্ধে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে গ্রেফতার করেছে। স্থানীয় ছাত্রদলের নেতারা জানান, আসিফ এক সময় ছাত্রদল করলেও গত ৪/৫ বছর যাবত তিনি দলে নিষ্কিয় রয়েছেন।
এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম বলেন, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় একজন ফোন করে তাকে জানান, আসিফ নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ইউনিয়ন পরিষদের মাঠ থেকে মাটি কেটে সেখানে পুকুরের মতো গর্ত তৈরি করা হয়েছে। বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপ চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, সরকারি জায়গা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ফোর লেন সড়ক নির্মাণ কাজের ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামি আসফিকে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

চাটখিলে ইউনিয়ন পরিষদে ছাত্রদল- যুবদলের দেয়া তালা খুলে দেয়া হয়েছে

চাটখিলে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটার অভিযোগে ছাত্রদলকর্মী গ্রেফতার

আপডেট: ০৮:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬