০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
  • / ৭৭৮ বার পড়া হয়েছে

মো: রুবেল : বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

রোববার বাদ মাগরিব ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে এ মাস গণনা শুরু হবে এবং বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২২ আগস্ট।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান।

এর আগে সৌদি আরবের আকাশে শনিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২০ আগস্ট মঙ্গলবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ২১ আগস্ট সেখানে ঈদুল আজহা পালন করা হবে।

শনিবার দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছেন, ১২ আগস্ট (রোববার) হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন হচ্ছে ১১ আগস্ট (শনিবার)।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এসব তথ্য জানায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

আপডেট সময় : ০৪:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮