১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চাটখিলে খাল খনন প্রকল্পের উদ্বোধন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • 2

মো: রুবেল : চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের মমিনপুর-ডুমুরিয়া খাল পুন: খনন প্রকল্পের উদ্বোধন করলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রীমকোট আইনজীবি সমিতির সভাপতি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার সকালে মমিনপুর অংশের পুন: খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ব্যারিষ্টার খোকন বলেন দীর্ঘ সময়ে খনন না করায় খালটি ভরাট হয়ে গেছে। এ খালটি পুন: খননের ফলে অত্র খালের দু’পাশের গ্রামের মানুষ কৃষি কাজে সেচ সুবিধা পাবে। এ ছাড়া বন্যার সময় দ্রুত পানি প্রবাহিত হয়ে অত্র অঞ্চলের দীর্ঘ জলাবদ্ধতা দুর হবে। ব্যারিষ্টার খোকন আরো বলেন, পর্যায়ক্রমে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ভরাট হয়ে যাওয়া সকল খাল পুন: খনন করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ওসি আবদুলল মোন্নাফ, উপজেলা প্রকৌশলী শাহীনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সৌভ্রাত দাস প্রমুখ।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলে খাল খনন প্রকল্পের উদ্বোধন

আপডেট: ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬