বান্দরবানে নিহত সেনা সদস্যের লাশ চাটখিলে দাফন
মো: রুবেল : বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসী জঙ্গী সংগঠনের সাথে ঘটনায় নিহত সেনা সদস্য রফিকুল ইসলাম (৪২) এর লাশ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ গ্রাম চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামে দাফন করা হয়েছে। নিহত রফিকুল ইসলামের বড় ভাই মাসুদ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। চাটখিল থাকার ওসি এমদাদুল হক জানান, শুক্রবার বান্দরবানে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী …বিস্তারিত
চাটখিলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদেরকে সংবর্ধনা
মো: রুবেল: চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার ইউএনও ফাহমিদা মোস্তফার সভাপতিত্বে ও চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ, এম ইব্রাহিম এমপি। সভায় বক্তব্য …বিস্তারিত
বাংলাদেশী জাহাজ জিম্মি, চাটখিলের সালেহ আহম্মদের স্ত্রী ও কন্যাদের কান্না থামছেই না
মো: রুবেল: ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ আবদুল্লাহর ফাইটার হিসেবে কর্মরত সালেহ আহম্মদ এর স্ত্রী ও ৩ কন্যার কান্না যেন থামছেই না। সালেহ আহমদ চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সাখায়েত উল্যার ছেলে। চার ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার বড়। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাহাজ অপহরনের খবরের …বিস্তারিত
চাটখিলে এইচ এম ইব্রাহিম এমপিকে নাগরিক সংবর্ধনা
মো: রুবেল: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম কে শনিবার বিকেলে স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। কৃষি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় বক্তব্য দেন এইচ এম ইব্রাহিম এমপি, বীর মুক্তিযোদ্ধা মাছুম মোহাম্মদ মহসিন, প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, …বিস্তারিত
নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের মনোনয়ন বাতিল
মো: রুবেল : নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সদ্য পদত্যাগকারী খন্দকার আর আমিন দ্বৈত নাগরিকত্বের কারনে বুধবার মহামান্য হাইর্কোট বিভাগের এক আদেশে তার মনোনয়ন বাতিল হয়েছে। জানা যায়, চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া গ্রামের জালাল আহম্মদ শেখ এর ছেলে মোঃ শফিকুর রহমান বাদী হয়ে মহামান্য হাইকোটে খন্দকার আর আমিনের বিরুদ্ধে …বিস্তারিত
নোয়াখালী-১ আসনে নৌকার সমর্থনে জাহাঙ্গীর আলমের সংবাদ সম্মেলন
মো: রুবেল: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নৌকার সমর্থনে প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহিমকে সমর্থন জানিয়েছেন। এর আগে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে মনোনয়নপত্র তুলে নেন। মঙ্গলবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম জানান, …বিস্তারিত
নোয়াখালী-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর আলম
মো : রুবেল : নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। রোববার বিকেল সাড়ে ৩ টার সময় সহকারী রির্টানিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন প্রত্যাহার করার আবেদন করেন। ব্যক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
চাটখিলে শ্রীরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান
মো: রুবেল : চোটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে অবস্থিত শ্রীরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান করানো হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রীরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনটি ১৯৯৫-১৯৯৬ অর্থ বছরে এলজিইডি কর্তৃক ওই ভবনটি নির্মান করা হয়েছে। ভবনটির বর্তমান যে অবস্থা যে কোন মুহুর্তে ভবনটি ধসে পড়তে পারে। ভবনটির ৪ টি কক্ষে ৩য়, …বিস্তারিত
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বেহাল দশা, ১৭ ডাক্তারের পদ শূন্য, আল্ট্রাসনোগ্রাম অচল
মো: রুবেল: নোয়াখালী জেলার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার বেহাল দশা বিরাজ করছে। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত হয়েছে। এ হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবার ব্যাহত হচ্ছে। অনুমোদিত পদে চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারী না থাকায় চিকিৎসা সেবা থেকে সাধারন মানুষ বঞ্চিত হচ্ছে। হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের আল্টাসনোগ্রাম …বিস্তারিত
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের নৌকার প্রার্থীকে শোকজ
মো: রুবেল: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এইচ.এম ইব্রাহিম এমপিকে নির্বাচনী আচরন বিধি লঙ্গনের অভিযোগে শোকজ করা হয়েছে। নোয়াখালী- ১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মুহাম্মদ আকবর হোসেন রোববার এইচ এম ইব্রাহিমকে এ শোকজ করেন। শোকজ এ উল্লেখ্য করা হয়, ১ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয় পাল্লা …বিস্তারিত
Warning: Undefined variable $additional_loop in /home/chatkhil/public_html/wp-content/themes/Chatkhil news 24/alar-loop.php on line 32
Warning: Attempt to read property "max_num_pages" on null in /home/chatkhil/public_html/wp-content/themes/Chatkhil news 24/alar-loop.php on line 32


