চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত

মো: রুবেল : চাটখিল উপজেলার ঢাকা- রামগঞ্জ মহাসড়কের মুন্সী রাস্তা সংলগ্ন স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী রবিউল ইসলাম শিপন মারা যায়। মঙ্গলবার দুপুরে একটি পিকঅ্যাপ ভ্যানের সাথে ধাক্কা লেগে শিপন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শিপন চাটখিল পৌরসভার ৮নং ওয়ার্ড ছয়ানী টবগা গ্রামের লোকমানের ছেলে। পৌরসভা জামায়াতের আমির আক্তার হোসেন জানান, …বিস্তারিত

নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

মো: রুবেল : নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক সোমবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন করেছেন। এ সময় জুলাই শহীদ আহসান হাবীব তামিম এর বাবা আবদুল মান্নানসহ স্থানীয় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটখিলে যুবলীগ নেতা গ্রেফতার

মো: রুবেল: চাটখির থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রোববার রাত ১১ টার দিকে যুবলীগ নেতা মাসুদ রানাকে পৌরসভার ১নং ওয়ার্ডের ফতেপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। চাটখিল থানার ওসি আবদুল মন্নাফ জানান, চাটখিল থানার ১ টি মামলার এজহারভুক্ত আসামী হিসেবে মাসুদ রানাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

চাটখিলে নবম পে-স্কেলের দাবীতে মানবন্ধন

মো: রুবেল: চাটখিলে নবম পে-স্কেলের দাবীতে ১১-২০ গ্রেডের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন শেষে তারা ইউএনও’র নিকট স্মারক লিপি হস্তান্তর করেন।

চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় ৪ আরোহীর ৩ জনেরই মৃত্যু

মো: রুবেল: চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল দল্টা সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ৪ আরোহীর মধ্যে ৩ জনই মারা গেছে। সোমবার রাত ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মোটর সাইকেল চালক হাসিবুল ইসলাম তামিম নিহত হয়। এ ঘটনায় মারাত্মক আহত সফিকুল ইসলাম জয় ও রায়হান বুধবার সকালে …বিস্তারিত

চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়ার অভিযোগ

মো: রুবেল: চাটখিল উপজেলা সদরের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার শুরুর ১৫ মিনিট পর জোর করে শিক্ষার্থীদের টেনে হেঁছড়ে পরীক্ষার হল থেকে বের করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে প্রধান শিক্ষক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু করেন। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস, ফারহানাসহ অন্যান্য সহকারী শিক্ষকরা পরীক্ষার হলে …বিস্তারিত

চাটখিলে ২ টি সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না

মোঃ রুবেল: সরকারী মাধ্যমিক শিক্ষকদের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে চাটখিল পি.জি সরকারী উচ্চ বিদ্যালয় ও চাটখিল বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চাটখিল পি,জি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, শিক্ষকদের কর্ম-বিরতির কারনে মঙ্গলবারের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

চাটখিলে ১০৪ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না

মো: রুবেল: চাটখিল উপজেলার ১১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবারে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা ১০৪ টি বিদ্যালয়ে হচ্ছে না। চাটখিল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটোয়ারী জানান, ১১৭ টি স্কুলের মধ্যে মাত্র ১৩ টি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান জানান, শিক্ষার্থীদেরকে জিম্মি করে দাবী আদায় করার কোন …বিস্তারিত

চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত-২

মো: রুবেল: চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া গ্রামে সোমবার রাত ১০ টার দিকে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাহলে স্কুল ছাত্র তামিম নিহত হয়। নিহত তামিম স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। সে বর্তমানে চলমান নির্বাচনী পরীক্ষার্থী। এ ঘটনায় মারাত্মক আহত রায়হান ও জয় একই বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল। সোমবার রাতে তামিম তার বাবার মোটর সাইকেল নিজেই …বিস্তারিত

চাটখিলে সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষা স্থগিত

মো: রুবেল: সরকারী উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাটখিল পিজি সরকারী উচ্চ বিদ্যালয় ও চাটখিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবারের কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে জানতে পারে তাদের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা হচ্ছে না। শিক্ষকরা পরীক্ষার হলে না গিয়ে ধর্মঘট পালন করছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের …বিস্তারিত


Warning: Undefined variable $additional_loop in /home/chatkhil/public_html/wp-content/themes/Chatkhil news 24/alar-loop.php on line 32

Warning: Attempt to read property "max_num_pages" on null in /home/chatkhil/public_html/wp-content/themes/Chatkhil news 24/alar-loop.php on line 32

সম্পাদক ও প্রকাশক : মোঃ রুবেল
যোগাযোগঃ ০১৯২৬০১৯২৫৫

অস্থায়ী কার্যালয়: আলীয়া মাদ্রাসা রোড, চাটখিল পৌরসভা, নোয়াখালী। ই-মেইল: Rubel.press24@gmail.com