১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চাটখিলে সিএনজি চালককে হত্যার অভিযোগ- থানায় মামলা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 2

Made with LogoLicious Add Your Logo App

মো: রু‌বেল : চাটখিল উপজেলার ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর গ্রামের সিএনজি চালক গোলাম কিবরিয়া (৪৮) কে পাওনা টাকা আদায়ের জন্য অজ্ঞাত স্থানে আটক রেখে মারধন ও এক পর্যায়ে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। এব্যাপারে নিহত গোলাম কিবরিয়ার ছেলে শাহ জাহান বৃহস্পতিবার চাটখিল থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলার বাদী শাহ জাহান জানান, তার বাবা গোলাম কিবরিয়ার নিকট একই গ্রামের কামাল হোসেন কিছু টাকা পাওনা ছিল। ওই টাকা আদায় করার জন্য কামাল ও তার ছেলে রিমন সিএনজি চালক গোলাম কিবরিয়াকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শাহজাহান আরো জানান, রোববারের মধ্যে পাওনা টাকা দিতে না পারলে কামাল তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। শাহ জাহান জানান, কামাল ও তার ছেলে রিপন তার বাবা বেদম মারধর করে এবং তার মুখে বিশ ঢেলে দেয়। মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় গোলাম কিবরিয়াকে বাড়ির পার্শ্ব থেকে উদ্ধার প্রথমে চাটখিল সরকারী হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম কিবরিয়া মারা যায়। বুধবার রাতে তাকে নিজ ভাওর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে। ওসি আরো জানান, লাশের ময়না তদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ন করা হয়েছে।

Tag :

চাটখিলে সিএনজি চালককে হত্যার অভিযোগ- থানায় মামলা

আপডেট: ১০:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬