১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

বন্ধ হল গুগল প্লাস

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • / ৮৯৫ বার পড়া হয়েছে

মো: রুবেল : গুগল প্লাস সেবাটি এখন থেকে অতীত। কারণ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল সেবাটি। গত বছরের অক্টোবরে বন্ধের ঘোষণা দেয়ার পর মঙ্গলবার থেকে সামাজিক মাধ্যম সেবাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল।

প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি থেকে নতুন অ্যাকাউন্ট খোলা বন্ধ করে দেয়ার পর এখন থেকে সব ধরনের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। এখন অভ্যন্তরীণভাবে গুগল প্লাসের সব ডাটা মুছে ফেলা শুরু করেছে গুগল। জানুয়ারিতে গুগল এক বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, এপ্রিলের ২ তারিখ ব্যবহারকারীর তৈরি করা গুগল প্লাস অ্যাকাউন্ট এবং গুগল প্লাস পেজ বন্ধ করে দেয়া হবে।

সেদিন থেকেই ব্যবহারকারীর ডাটা মুছে ফেলাও শুরু করা হবে। তবে গুগল বলছে, ডাটাগুলো মুছে ফেলতে তাদের বেশ কয়েক মাস সময় লেগে যাবে। এ সময়ের মধ্যে ব্যবহারকারীরা চাইলে লগইন করতে পারবে। তবে কোনো অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারবে না।

গুগল প্লাস বন্ধের সিদ্ধান্তটি এসেছিল মাধ্যমটির অন্তত পাঁচ কোটি গ্রাহকের তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে এলে। এমনিতেই এটি খুব জনপ্রিয়তা পায়নি। তার ওপর এমন কেলেঙ্কারির পর সেবাটিকে আর এগিয়ে নিতে চায়নি গুগল। খবরটি প্রকাশ হওয়ার পরপরই গুগলের শেয়ারের দাম তাৎক্ষণিকভাবে ২ শতাংশ কমে যায়।

এ বিষয়ে গুগল বলেছে, তাদের ডাটা প্রটেকশন অফিসার ত্রুটিটি যাচাই-বাছাই করে দেখেছে কোনো তথ্যের অপব্যবহার ঘটেছে কিনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্ধ হল গুগল প্লাস

আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯