০১:০০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

Facebook হ্যাকিংয়ের শিকার হলে কী করবেন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / ৩৫৬ বার পড়া হয়েছে

মো: রুবেল :সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়া একটি নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। প্রায়ই শোনা যায়, ফেসবুক আইডি হ্যাক হওয়ার খবর। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় সবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে ভোগান্তির শেষ নেই। সম্প্রতি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হলে করণীয় বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে। আজকের টিপসে আইডি হ্যাক হলে কী করবেন তারই বিস্তারিত লিখেছে-

* সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ যেতে হবে।

* এরপর ‘My account is compromised’-এ ক্লিক করে হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২টি অপশনের (ই-মেইল বা ফোন নম্বর) যে কোনো একটির ইনফরমেশন দিতে হবে।

* প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরনো পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে ‘Continue’ করুন।

* হ্যাকার যদি ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার মেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* হ্যাকার যদি ই-মেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন-এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে, Need another way to authenticate? > Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিং ব্ল্যাকমেইলিং অথবা কোনো রকম লাঞ্ছনার শিকার হলে সাইবার পুলিশ সেন্টারে সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। অথবা নিুবর্ণিত যে কোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন- হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১ ই-মেইল: smmcpc2018¦gmail.com ফেসবুক পেজ: https://www.facebook.com/ cpccidbdpolice/

সামাজিক মাধ্যমে ব্ল্যাকমেইলের শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

Facebook হ্যাকিংয়ের শিকার হলে কী করবেন

আপডেট সময় : ০৫:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০