০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

চাটখিলে মায়ের ওপর অভিমান করে অষ্টম শ্রেনির ছাত্রের আত্মহত্যা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • 253

মো: রুবেল : চাটখিলে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মায়ের সাথে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের দুপ্রলাল নন্দীর ছেলে পলাশ নন্দী (১৫) গলায় পাস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যার পর পরিবারের সকলের অজান্তে বসত ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাশ নন্দী স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ১১ টার দিকে তার মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

Tag :

চাটখিলে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি- ৩৫ লাখ

চাটখিলে মায়ের ওপর অভিমান করে অষ্টম শ্রেনির ছাত্রের আত্মহত্যা

আপডেট: ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১